ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

আকাশ নিউজ ডেস্ক:

বিয়ের আসরে কনে সেজে বসে আছে আস্ত এক কুমির! আর তাকেই বিয়ে করছেন খোদ এক শহরের মেয়র। অবিশ্বাস্য মনে হলেও মেক্সিকোতে সত্যিই এমন অদ্ভুত ঘটনা ঘটেছে।

গত ৩০ জুন মেক্সিকোর ওক্সাকা রাজ্যের সান পেড্রো হুয়ামেলুলা শহরে এই বিয়ের আয়োজন করা হয়। মেয়র যে স্ত্রী-কুমিরটিকে বিয়ে করেছেন, তার নাম আনা সিন্থিয়া রামিরেজ আহুমাদা।

এটি কোনো আসল বিয়ে নয়। রয়টার্স জানিয়েছে, এটি ২৩০ বছরের বেশি পুরোনো একটি ঐতিহ্য। মূলত স্থানীয় দুটি আদিবাসী সম্প্রদায়ের মিলনকে বোঝাতেই এই প্রতীকী বিয়ের আয়োজন করা হয়। পুরোনো এক লোককথা অনুযায়ী, দুই প্রতিবেশী সম্প্রদায়ের দীর্ঘদিনের বিরোধ মেটাতেই এমন বিয়ের শুরু হয়েছিল।

বিয়ে উপলক্ষে শহরে তিন দিন ধরে উৎসব চলে। রাস্তায় গান ও নাচের আয়োজন করা হয়। বিয়ের আগে কুমিরটিকে সাদা রঙের গাউন পরানো হয়। এছাড়া তাকে ঐতিহ্যবাহী রঙিন পোশাক ও ফুলের মুকুটও পরানো হয়। সব শেষে কুমির-কনেকে চুমু খেয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন মেয়র।

মানুষ ও কুমিরের এই বিয়ের খবর অনলাইনে ভাইরাল হয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন, এই বিয়ের ফলে তাদের সমাজে শান্তি বজায় থাকবে। পাশাপাশি বছরজুড়ে ভালো ফসল ও প্রচুর মাছ পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

আপডেট সময় ১০:১০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬