ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

আকাশ জাতীয় ডেস্ক: 

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

রোববার সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে সরকারি প্রজ্ঞাপন জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি।

রাশেদ খান তার পোস্টে লেখেন, ‘সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকারি প্রজ্ঞাপন! শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সরকারি দপ্তরে ব্যবহৃত হচ্ছে না। এটাই তো সংস্কার, এটাই তো রাষ্ট্রের পুনর্গঠন, এটাই তো পরিবর্তন।’

তিনি দাবি করেন, জনগণ যেভাবে পরিবর্তন চায়, ঠিক সেভাবেই বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এর জন্য কিছুটা ধৈর্য্য ও অপেক্ষার প্রয়োজন। সাড়ে চার মাস বয়সী এই সরকার কথার সাথে বাস্তবের মিল রাখছে উল্লেখ করে তিনি বলেন, ঠিক এভাবেই স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর পুরোটাই বাস্তবায়ন করবে বিএনপি।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবিরের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘কামড়াকামড়ি করলে রাষ্ট্রের কনোন পরিবর্তন হবে না। বিএনপি ব্যর্থ হলে কি আপনারা সরকারে গিয়ে দেশ চালাতে পারবেন? যেখানে বিরোধীদলকেই আপনারা পরিচালনা করতে পারছেন না।’

রাশেদ খাঁন আরও যোগ করেন, বিরোধী দলের উচিত আরও ১০-১৫ বছর বিরোধীদলে থেকে নিজেদের যোগ্য করে তোলা। এরপর আপনারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতে পারেন। এখনই ক্ষমতার মোহে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুললে আওয়ামী লীগ ছাড়া কারও লাভ হবে না বলে তিনি সতর্ক করেন।

‘আর বুঝতেই পারছেন, আওয়ামী লীগ ফিরলে সবার কি পরিণতি ভোগ করতে হবে। শহীদ ওসমান হাদীর ভাষায়, জামায়াত তো রিমোট কন্ট্রোলের মত, এক চাপে সব নাই হয়ে যাবে…..! অর্থাৎ আওয়ামীলীগ ফিরলে জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’, লিখেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

আপডেট সময় ০৪:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬