ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেনাসকে উড়িয়ে উইম্বলডনের রানী মুগুরুজা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। হাত দিয়ে চোখ-মুখ ঢেকে ফেললেন। নিজের কাছেই যেন অবিশ্বাস্য লাগছে। গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়ে আসা ভেনাস উইলিয়ামসের বিপক্ষে উইম্বলডনের ফাইনালে এমন জয় পাবেন হয়তো কল্পনাতেই বিশ্বাস করেননি গারবিন মুরুগুজা। বিশ্বাস করুন বা না করুন তাতে কী আসে যায়! শনিবার উইম্বলডনের ফাইনালে ভেনাসকে উড়িয়ে শিরোপা জিতে নিলেন এই স্প্যানিশ সুন্দরী।

অল ইংল্যান্ড ক্লাবে শুরুটা দারুণ করেছিলেন ভেনাস। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম সেট জিতে নেন মুগুরুজাই। দ্বিতীয় সেটে তো ভেনাসকে পাত্তাই দেননি। শেষ পর্যন্ত উইলিয়ামস পরিবারের বড় মেয়েকে ৭-৫, ৬-০ গেমে হারিয়ে উইম্বলডনের রানী হন মুগুরুজা।ভেনাসকে উড়িয়ে উইম্বলডনের রানী মুগুরুজা

৯ বছর প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের জন্য মরিয়া হয়েই ছিলেন ভেনাস। ছোট বোন সেরেনা উইলিয়ামস প্রেগন্যান্সির কারণে কোর্টের বাইরে থাকায় উইলিয়ামস পরিবারে শিরোপা ধরে রাখার একটা তাড়া ছিল বড় বোনের মধ্যে। তবে ৩৭ বছর বয়সী মার্কিন কন্যা ২৩ বছর বয়সী স্প্যানিশ সুন্দরী মুগুরুজার কাছে রীতিমতো উড়েই গেলেন।

ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ ছিল ভেনাসের সামনে। মুগুরুজাকে হারাতে পারলেই উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী নারী তারকা হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়তে পারতেন তিনি। তবে স্প্যানিশ কন্যার কাছে হেরে যাওয়ায় ছোট বোন সেরেনার দখলেই থাকল রেকর্ডটি।ভেনাসকে উড়িয়ে উইম্বলডনের রানী মুগুরুজা

এই প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতলেন মুগুরুজা এবং সবমিলিয়ে এটি তার দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। ২০১৬ সালে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন র‌্যাঙ্কিংয়ের ১৪ নম্বর তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভেনাসকে উড়িয়ে উইম্বলডনের রানী মুগুরুজা

আপডেট সময় ১১:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭