ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টারস

আকাশ স্পোর্টস ডেস্ক :

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬–২৭ এর প্রিলিমিনারি পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টারস এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলের সম্ভাবনা ও সক্ষমতার প্রতিনিধিত্ব করবে। নাভিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজশাহী স্টারস এফসি দেশের নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে।

ড্র অনুযায়ী, প্রিলিমিনারি পর্বের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ।

প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টারস এফসি। টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা দল নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করছে।

ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের ফুটবলপ্রেমীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে।

ক্লাবটির বিশ্বাস, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে।

ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টারস এফসির সভাপতি মোখছেদুল কামাল বাবু বলেন, আমরা শুধু রাজশাহী স্টারস এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টারস

আপডেট সময় ১০:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬