ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাঁসিমুখে বাসায় নিয়ে ব্যবসায়ীকে হত্যা, ৫ হাজার টাকায় ফেলা হয় লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করতে রাস্তা থেকে হাসিমুখে জড়িয়ে ধরে বাসায় নিয়ে মোতালেব নামে এক বিকাশ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর পাঁচ হাজার টাকায় এক ইজিবাইক চালককে দিয়ে তোশকে প্যাঁচিয়ে সড়কের পাশে লাশ ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজ মহাজন ও ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।

নিহত মোতালেব (৬৫) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। তিনি সপরিবারে ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ছয়তলায় বসবাস করেন।

নিহতের পরিবার জানান, মোতালেব মাসদাইর বাজারে একটি দোকান দিয়ে সেখানে বই ও বিকাশের ব্যবসা করেন। এতে জাকির হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হলে তারা দুজন এক সঙ্গে ব্যবসা করতেন। ব্যবসায় প্রায় ৫ লাখ টাকা জাকিরের কাছে মোতালেব পাওনা হয়। সেই টাকা আত্মসাৎ করতেই বাসায় ডেকে নিয়ে মোতালেবকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেছে।

এলাকাবাসী জানান, মধ্যরাতে কেন গ্যারেজ থেকে ইজিবাইক বের করা হয়েছে এ নিয়ে ভোরে গ্যারেজ মহাজন সোহেল মিয়ার সঙ্গে গ্যারেজের মধ্যেই চালক ফারুকের তর্ক হয়। বিষয়টি আশপাশের লোকজন দেখেন। পরে যখন তোশকে মোড়ানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে তখন এলাকাবাসী বুঝতে পারেন লাশটি সোহেল মিয়ার গ্যারেজের চালককে দিয়ে ফেলানো হয়েছে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মহাজন সোহেল ও চালক ফারুককে আটক করে পুলিশে দেন।

তখন চালক ফারুক পুলিশকে বলেন, মাসদাইর বাজারের ব্যবসায়ী হিসেবে পরিচিত জাকির হোসেন গ্যারেজে এসে ঘুম থেকে তাকে ডেকে উঠিয়ে গাড়ি বের করতে বলেন। তার বাসায় একটি তোশকে পোকায় আক্রমণ করেছে এজন্য রাস্তায় ফেলে দিতে হবে। তখন সে না করায় তাকে ৫ হাজার টাকা দেওয়ার লোভ দেখায়। এতে সে রাজি হয়ে জাকিরের বাসার সামনে থেকে তোশক উঠিয়ে কিছু দূর নিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে জাকির হোসেন হাসি দিয়ে মোতালেব মিয়ার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে তার বাসায় নিয়ে যাচ্ছেন। এরপর রাতেই জাকির হোসেনের বাসা থেকে তোশক বের করে ইজিবাইকে উঠিয়ে নিয়ে যেতে দেখা যায়। সেই ইজিবাইক চালককেই দেখা যায় সড়কের পাশে আরও দুজনকে সঙ্গে নিয়ে তোশক ফেলে দিতে। পরবর্তীতে জাকিরের বাড়ির পেছন থেকে মোতালেব মিয়ার ব্যবহৃত দুটি মোবাইল ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। জাকির সপরিবারে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পারলে হত্যার কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাঁসিমুখে বাসায় নিয়ে ব্যবসায়ীকে হত্যা, ৫ হাজার টাকায় ফেলা হয় লাশ

আপডেট সময় ০৮:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬