ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘আমরা আসছি’ বলে ব্রাজিলকে নরওয়ে কোচের হুংকার

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে নরওয়ে। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ফুটবল ইতিহাসের সর্বপ্রথম জয়টি তুলে নিয়েছে তারা। ১৯৩৮ এবং ১৯৯৮ সালের নকআউট পর্বের হতাশা পেছনে ফেলে দীর্ঘ কয়েক দশক পর এই ঐতিহাসিক জয় নিশ্চিত হতেই নরওয়ের ড্রেসিংরুমে শুরু হয় বাঁধভাঙা উল্লাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ‘প্ল্যানেটা দো ফুতবল’-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষের পর ড্রেসিংরুমে নরওয়েজিয়ান ভাষায় আবেগী এক বক্তব্য রাখছিলেন দলের প্রধান কোচ স্তালে সোলবাকেন। তবে বক্তব্যের শেষ পর্যায়ে নাটকীয়ভাবে ইংরেজিতে সরাসরি ব্রাজিলের কোচের উদ্দেশ্যে একটি বার্তা ছুঁড়ে দেন তিনি।

উত্তেজিত সোলবাকেন চিৎকার করে বলেন, ‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’

কোচের এমন সাহসী ও মজার ঘোষণায় ড্রেসিংরুমে উপস্থিত খেলোয়াড়দের মাঝে হাসির রোল পড়ে যায় এবং সবাই চিৎকার ও হাততালির মাধ্যমে তা উদযাপন করেন।

দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডও এই অবিস্মরণীয় মুহূর্তটিকে ফ্রেমবন্দি করতে ভুল করেননি। ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘এমন একটা দিন, যা আমরা কোনোদিন ভুলব না।’

অবশ্য এই জয় সহজে ধরা দেয়নি। ম্যাচের শুরুতে আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্টেরই আধিপত্য ছিল বেশি। শুরুতেই উইঙ্গার নিকোলাস পেপের একটি জোরালো শট চমৎকারভাবে রুখে দিয়ে নরওয়েকে রক্ষা করেন গোলরক্ষক অরিয়াননিল্যান্ড।

ম্যাচে ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায় নরওয়ে। ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন তারা। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার একটি পাস থেকে বল পান ২১ বছর বয়সি তরুণ তুর্কি আন্তোনিও নুসা। দুর্দান্ত এক বাঁকানো শটে বল জালের উপরের কোণায় জড়িয়ে দেন তিনি।

এই গোলের মাধ্যমে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লেখান নুসা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আইভরি কোস্ট। ম্যাচের ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো একক নৈপুণ্যে এবং পেপের সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু-ওয়ান পাসিংয়ের মাধ্যমে নরওয়ের রক্ষণভাগ ভেঙে ১-১ সমতা আনেন।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই জ্বলে ওঠে নরওয়ের তারকা শক্তির ঝলক। ৮৬ মিনিটে অস্কার বব এবং প্যাট্রিক বার্গের দারুণ কম্বিনেশনে আইভরি কোস্টের রক্ষণভাগ পুরোপুরি খেই হারিয়ে ফেলে। তাদের বাড়িয়ে দেওয়া বল থেকে অত্যন্ত কাছ থেকে আলতো টোকায় বল জালে পাঠান আর্লিং হালান্ড। নাটকীয় এই জয়সূচক গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের ৬০তম গোলের মাইলফলকও স্পর্শ করেন এই ম্যান সিটি স্ট্রাইকার।

আইভরি কোস্টকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। অন্য এক হাইভোল্টেজ ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে সেলেসাওরা।

আগামী সোমবারের (৬ জুলাই) এই ব্লকবাস্টার ম্যাচটি বিশ্বকাপে এখন পর্যন্ত স্তালে সোলবাকেনের শিষ্যদের জন্য হতে যাচ্ছে সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

‘আমরা আসছি’ বলে ব্রাজিলকে নরওয়ে কোচের হুংকার

আপডেট সময় ১২:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬