ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা

ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত পারাবত এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথর নিক্ষেপে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। একই এলাকায় অল্প কয়েকদিনের ব্যবধানে এটি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের তৃতীয় ঘটনা হওয়ায় রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গত রবিবার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, মোহাম্মদ আজাদ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবত এক্সপ্রেসের ‘ঢ’ বগিতে যাত্রা করছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় পৌঁছালে বাহির থেকে ছোড়া একটি পাথর জানালার কাঁচ ভেদ করে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে অন্যান্য যাত্রীরা তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এ ঘটনায় ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে আশপাশের এলাকায় তদন্ত চলছে। তিনি আরও জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিরোধে র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটিয়ে চলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

এর আগে গত ২৪ জুন বিকেলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। এতে তিনি তার ডান চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। এছাড়া গত ২১ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে পৈরতলা এলাকায় বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে আহত হন নাইমুল হাসান নামে আরেক যাত্রী। গুরুতর আঘাত পাওয়ায় তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়।

বারবার চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। যাত্রীরা দ্রুত দোষীদের গ্রেফতার এবং রেলপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

আপডেট সময় ০৩:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬