ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি যশোরসদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার সকালে সেলিম রেজা মোটরসাইকেলে যশোর থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে যশোর-মাগুরা সড়কের হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি পিকআপের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় ঢাকামুখী একটি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে বারোবাজার হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আপডেট সময় ১২:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬