ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার একটি রেস্টুরেন্টে ভুলবশত রেখে যাওয়া পাকিস্তানি এক শিশুকে কয়েক ঘণ্টার মধ্যেই তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের মাধ্যমে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির নাম নাফিসা। তার বাবা সালমান পাকিস্তানের নাগরিক। পরিবার নিয়ে দুটি ব্যক্তিগত গাড়িতে করে কক্সবাজারে যাচ্ছিলেন তিনি।

পুলিশ ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হোটেল জাইতুনে নাস্তার জন্য যাত্রাবিরতি করেন সালমানের পরিবারের সদস্যরা। নাস্তা শেষে তারা দুটি গাড়িতে করে চলে যান। পরে রেস্টুরেন্টের কর্মীরা একটি শিশুকে একা বসে থাকতে দেখে বিষয়টি বুঝতে পারেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, পরিবারের সদস্যরা অসাবধানতাবশত শিশুটিকে রেখে চলে গেছেন।

হোটেল জাইতুনের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, প্রায় ১৫ সদস্যের ওই পরিবারটি নাস্তা শেষে চলে যাওয়ার পর কর্মচারীরা শিশুটিকে একা দেখতে পান। শিশুটি নিজের নাম বা পরিবারের পরিচয় বলতে পারছিল না। পরে সদর দক্ষিণ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়।

এদিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে সঙ্গে না দেখে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। এরপর তারা দ্রুত কুমিল্লায় ফিরে আসেন।

পুলিশ জানায়, উদ্ধার করা শিশুটিকে উপজেলা প্রশাসনের জিম্মায় দেওয়া হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা সালমানের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, শিশুটির পরিচয় জানা না থাকায় শুরুতে উদ্বেগ ছিল। তবে প্রশাসনের ধারণা ছিল, পরিবার অবশ্যই ফিরে আসবে। শেষ পর্যন্ত শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

শিশুটিকে ফিরে পেয়ে তার পরিবারের সদস্যরা পুলিশ, উপজেলা প্রশাসন ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার

আপডেট সময় ০৯:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬