ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দক্ষ ও শক্তিশালী মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।

শুক্রবার বিকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পুরাতন ভাড়ালিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, শিক্ষা খাতকে দক্ষ মানবসম্পদ গঠনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে সরকার এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে। শিক্ষাখাতে বর্তমান সরকারের বাজেট অতীতের সব সরকারকে ছাড়িয়ে গেছে। শিক্ষা খাতের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নেও সরকার কাজ করছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা, চাঁদাবাজিমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান। এছাড়া বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৯:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬