ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন। দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআরের চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহনির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, জনগণের সমর্থন ছাড়া শুধুমাত্র গায়ের জোর বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। আপনারা দেখেছেন, আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকার এবং তাদের নেতারা কীভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। এই অর্থ বিদেশে পাচার না হলে তা দেশের মানুষের উন্নয়নেই ব্যয় করা যেত।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার হতদরিদ্র মানুষের মধ্যে জিআরের চাল এবং গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়া ফেলেছে ফারিনের ‘তোমার আমার প্রেম’

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬