ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার ৮ বছর পর পলাতক ঘাতক বোন গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন রাতে কক্সবাজার সদর মডেল থানা এলাকার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে একাধিকবার গুলি করে নৃশংসভাবে হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ছেনোয়ারা বেগম(৩৬) দক্ষিণ জানারঘোনার (৩ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি) মোঃ এরশাদ এর স্ত্রী।

প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা পূর্ব শত্রুতা এবং পারিবারিক কলহের জেরে তার আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি করে নির্মমভাবে হত্যা করে। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় ২০১৮ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি ছেনোয়ারা বেগম আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হওয়ার পর র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

আপডেট সময় ০১:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬