ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা নাগরিক দূরের কথা, বাজেটে এমপিদেরও ভূমিকা নেই: জামায়াত এমপি রবিবার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার ‘কার্গো জট শুধু ব্যবসায়ীদের ক্ষতি নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের

আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান

আকাশ জাতীয় ডেস্ক:

অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন—এমন অভিযোগ তুলে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাঁদের অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আক্তারুজ্জামান এই অভিযোগ করেন।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি। মাননীয় স্পিকার, জুলাই তো বিক্রি করার বিষয় না।’

আক্তারুজ্জামান বলেন, ‘আমি নির্বাচনের সময় যে গাড়িটিতে চড়তাম, সেটির অবস্থা এখন খুব খারাপ, তবুও আমি এখনো সেই গাড়িতেই চড়ি। কিন্তু যারা জুলাই চেতনা বিক্রি করছেন, উনারা আগে কিসে চড়তেন আর এখন কিসে চড়েন, তা ভাবা দরকার। যাঁরা জুলাই চেতনা বিক্রি করেন, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা এখন কোন বাসায় থাকেন আর আগে কোথায় থাকতেন, এখন পরিবর্তনটা কেমন হয়েছে, সেটা লাইভ করলে মানুষ দেখতে পেত।’

আক্তারুজ্জামান বলেন, বাজেটে নিত্য প্রয়োজনীয় ৬০টি দ্রব্যের ওপর দাম কমানো হয়েছে। দুটি জিনিসের দাম বেড়েছে। একটা হলো সিগারেট আরেকটা হলো মদ।

তিনি বলেন, ‘আমাদের বিরোধীদলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাধারণ গ্রহণ করেছে। উনারা বলেন, চানাচুর মার্কা বাজেট। আমিরা শুনেছি, চানাচুর বাচ্চারা খায়। আবার বড়রাও খায়, কখন? অন্য কিছু খাওয়ার পরে না কি চানাচুর খায়। সেজন্য মন খারাপ কি না আমি জানি না।’

বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও চিকিৎসা, সব মিলিয়ে আপনি দেখবেন, সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সিঙ্গাপুর বা কানাডা নই, তবে এই দেশটিকে আমরা সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত করতে চাই। এই বাজেটে দেশি-বিদেশি বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কর ছাড়ের সুবর্ণ সুযোগ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করেন, বাজেটে সেই ব্যবস্থাই করা হয়েছে।

আক্তারুজ্জামান বলেন, বর্তমান সময়ে সঠিক ও দূরদর্শী নেতৃত্বের একমাত্র প্রতীক হলেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের পর আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, ঠিক একইভাবে জুলাইকেও ধারণ করি। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধের পর এ দেশের দায়িত্ব নিয়েছিলেন, তখন অর্থনৈতিক মুক্তির জন্য তিনি দেশপ্রেম, সততা ও আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাই আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছে দিতে চাই না; আমরা আমাদের স্বাধীনতা এবং জুলাই, উভয়কেই অন্তরে সমানভাবে ধারণ করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্যও সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান

আপডেট সময় ০৫:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬