ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ ভয়াবহ রূপ নিচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

পরিবেশ সুরক্ষায় সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী জানান, দেশের সব সরকারি কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়ায় পরিবেশ রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দূষণ রোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ এবং উৎপাদন ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি, কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজধানীর আমিন বাজারে একটি প্লান্ট বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

আপডেট সময় ০২:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬