ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইনে জুয়া খেলে ২২ লাখ টাকা খোয়া, প্রবাসীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার হোমনায় প্রবাস থেকে দেশে ফেরে অর্থকষ্টের হতাশায় এক প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে অনলাইনে জুয়া খেলে ২২ লাখ টাকা হেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজুল ইসলাম (৪৪) নামের ওই ব্যক্তি মারা যান। তিনি উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মৃত শহিদ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে মেরাজুল ইসলাম অনলাইন জুয়ার নেশায় পড়ে প্রায় ২২ লাখ টাকা হারান। এত বড় অঙ্কের আর্থিক ক্ষতির কারণে তিনি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই মঙ্গলবার তিনি বিষাক্ত কীটনাশক ট্যাবলেট সেবন করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান বলেন, অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে শোকে তিনি আত্মহত্যা করেছেন বলে লোকমুখে শুনেছি। তবে এর সত্যতা কতটুকু, তা নিশ্চিত করে বলতে পারছি না।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মেরাজুল ইসলাম ও তার এক ছেলে প্রবাসে থাকতেন। বাবা-ছেলে দুজনেই দেশে ফিরে আসার পর তীব্র অর্থকষ্টে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তবে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি ফেসবুকে আলোচনা হতে দেখেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে নিহত মেরাজুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনলাইনে জুয়া খেলে ২২ লাখ টাকা খোয়া, প্রবাসীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬