ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, আগামী ছয় মাসের মধ্যেই কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনালের কাজ সম্পন্ন করা হবে। টার্মিনালটি চালু হলে যাত্রীদের জন্য আধুনিক ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে ঢাকা-যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় যানজট কমাতে বাস টার্মিনালের কার্যক্রমের একটি অংশ কাঁচপুর ও কেরানীগঞ্জে স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম চালু করে জনগণের জন্য উন্মুক্ত করতে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের কাজ এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনালকে কার্যত ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। ফলে যানবাহনের অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন যানজটের দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমান সরকার এ সমস্যা সমাধানে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের ভোগান্তি কমাতে এবং সড়ক ব্যবস্থাপনাকে আধুনিক করতে বিভিন্ন বাস টার্মিনালের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সড়ক অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে প্রায় ৪৮ শতাংশ সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার জন্য সরকার কাজ করছে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকার গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হবে। এর মাধ্যমে যান চলাচল আরও সহজ ও নিয়ন্ত্রিত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় কর্মকর্তারা টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, কাঁচপুর বাস টার্মিনাল চালু হলে রাজধানী ও আশপাশের অঞ্চলের গণপরিবহন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপও অনেকাংশে কমে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬