ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জাতীয় টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন ভবন ও স্থাপনা পরিদর্শন করে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। গুলশান-৭ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিদর্শন করা ছয়টি ভবনের মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান পরিচালনার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ কার্যক্রম শুরু হয়েছে।

অভিযানের অংশ হিসেবে মশার বংশবৃদ্ধি রোধে দীর্ঘমেয়াদি লার্ভানাশক ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হয়। একই সঙ্গে নাগরিকদের ফুলের টব, পুরোনো টায়ার, পরিত্যক্ত বালতি ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের অভিযান নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল হওয়ায় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা

আপডেট সময় ০২:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬