ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সরবরাহের সন্দেহে গণপিটুনি দিয়ে তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দিবাগত রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুলজোড়া মালিখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারি মানিক মোল্যার ছেলে মামুন মোল্যা একটি প্রাইভেটকার নিয়ে এলাকায় আসলে মাদক সরবরাহ করছে- এমনই সন্দেহে তাকে ঘিরে ধরে কিছু লোক। একপর্যায়ে উত্তেজিত জনতা এই মাদক কারবারিকে মারধর করে এবং গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামুনের বাবা মানিক মোল্যা বলেন, তার ছেলে ফরিদপুর আদালতে একটি মাদক মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু পথে তাকে স্থানীয় জনতা আটক করে মারধর করে এবং তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দেয়। তিনি আরও দাবি করেন, তার ছেলের কাছে কোনো মাদক ছিল না এবং ঘটনাস্থল থেকে কোনো মাদকও উদ্ধার হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মামুনের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। অভিযোগের সত্যতা যাচাই না করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন

আপডেট সময় ০৬:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬