ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গুদনাইল আরামবাগ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুদনাইল আরামবাগ এলাকার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস শিকদারের বাড়ির সামনে অবস্থিত মেহেদী হাসানের মালিকানাধীন ‘ইমন ইলেকট্রনিক্স’ নামের একটি দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার ভেতরে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

‎নিহত মোক্তার হোসেনের বাড়ি গুদনাইল আরামবাগ এলাকায়। তিনি মৃত আরব আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ১২ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎পরিবারের দাবি, বেশ কিছুদিন আগে মোক্তার হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি স্বাভাবিক ছিল না এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

‎পুলিশের ধারণা, গত ১২ জুন বিকেল থেকে ২৩ জুন সকাল পর্যন্ত যেকোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১১ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে।

‎খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬