ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।

সোমবার জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে বৈঠক করেন তিনি।

এই বৈঠকে স্পিকার ইরানের সংসদের সঙ্গে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক স্থাপনে দুই দেশের সংসদীয় টিম গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইরানিদের বীরের জাতি হিসেবে উল্লেখ করে যুদ্ধের সময় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলে উভয় দেশই উপকৃত হবে বলে তিনি মনে করেন।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে বাংলাদেশে ইরানের বাণিজ্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে ইরানের বিশ্বমানের চিকিৎসা সেবা নিতে বাংলাদেশিদের উৎসাহিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত।

তিনি সাশ্রয়ী দামে ইরানের পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী বাংলাদেশে রফতানির প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাক আমদানিতে তেহরানের গভীর আগ্রহের কথা জানান। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় স্পিকারকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

এ সময় রাহিমী জাহানাবাদী ইরান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়নে এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্পিকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের

আপডেট সময় ০৮:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬