ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী

সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নদী ও সভ্যতাকে টিকিয়ে রাখতে পরিবেশ সুরক্ষার কোনো বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে আয়োজিত বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরিবেশ অধিদফতর আলোচনা করবে এবং দূষণ সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। নদী ও জলজ সম্পদ পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

তিনি বলেন, পানি দূষণের অন্যতম কারণ দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং অনেক শিল্পপ্রতিষ্ঠানের ইটিপি (Effluent Treatment Plant) সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এ সমস্যা মোকাবিলায় দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোকে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, যাতে ইটিপি রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করা যায়। নারায়ণগঞ্জের দূষণের উৎসও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

জনবল সীমিত হলেও আন্তরিকতা থাকলে পরিবেশ রক্ষায় কার্যকর কাজ করা সম্ভব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং পরিবেশ সুরক্ষাকে সরকারের অগ্রাধিকার হিসেবে দেখতে হবে।

ইটভাটা প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ৮ হাজার ইটভাটার মধ্যে ৫ হাজারই অবৈধ এবং এগুলো পরিবেশ দূষণের অন্যতম উৎস। ইটের কার্যকর বিকল্প এখনো না থাকলেও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬