ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ রোববার (২১ জুন) বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বৈঠককালে হাইকমিশনার শিক্ষামন্ত্রীকে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এ সময় উভয় পক্ষ যুব উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়সহ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকার শেষে হাইকমিশনার পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত বিখ্যাত ‘ফরওয়ার্ড স্পোর্টস’ দ্বারা উৎপাদিত একটি ফুটবল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এর আগে বাংলাদেশের সরকারি স্কুলগুলোতে বিতরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে এই মানের ১,০০০টি ফুটবল হস্তান্তর করা হয়েছে। এই উচ্চ-মানের ফুটবলগুলো বাংলাদেশি যুবকদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও ফিটনেস বাড়াতে সাহায্য করবে এবং ফুটবল খেলার প্রতি তাদের আগ্রহ ও অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে, যার প্রতি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অগাধ ভালোবাসা ও উদ্দীপনা রয়েছে।

আলোচনাকালে হাইকমিশনার উল্লেখ করেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বজুড়ে ফুটবল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে স্বীকৃত। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলসহ বিশ্বের মোট উৎপাদিত ফুটবলের একটি বিশাল অংশ এখানেই তৈরি হয়। এর মধ্যে রয়েছে ২০১৪ সালের ‘ব্রাজুকা’, ২০১৮ সালের ‘টেলস্টার’, ২০২২ সালের ‘আল-রিহলা’ এবং চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য তৈরি অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’।

পাকিস্তানের হাইকমিশনারের এই আন্তরিক উদ্যোগ ও উপহারের ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন। একই সাথে তিনি বৈঠকে আলোচিত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

আপডেট সময় ০৮:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬