ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু

আকাশ জাতীয় ডেস্ক: 

কৃষক শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি সব সময়ে দেশের শিক্ষক জ্ঞানী, গুণী এবং বুদ্ধিজীবীদের সম্মানিত করেছে। যখন ক্ষমতায় এসেছে শিক্ষাবান্ধব বাজেট দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতার ৫৪বছরের মধ্যে কৃষক শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের জন্য সবচেয়ে ভালো বাজেট দিয়েছেন।

শনিবার(২০ জুন) বিকালে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসেসিয়েশন আয়োজিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলীর সভাপতিত্বে ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও বড়াইগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফীউল হাসান তিতু ও সদস্য সচিব রাশিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। এতে স্থানীয় সকল বক্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে ভাগ করে বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি পৃথক উপজেলা গঠনের দাবি জানান।

প্রধান অতিথি হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার বক্তব্যে বড়াইগ্রামের মানুষের দীর্ঘদিনের এই দাবীর সঙ্গে একাত্বতা প্রকাশ করে বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস দেন।

এর আগে সকালে হুইপ দুলু নাটোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রনোদনার আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন এবং শহরের পশ্চিম আলাইপুরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু

আপডেট সময় ০৭:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬