ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

আকাশ জাতীয় ডেস্ক:

ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুক লাইভে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনার এক সমর্থক। আজ শনিবার সকালে ব্রাজিল জয়ী হওয়ার পর শহরের ঝাউবাগান এলাকায় রাফিকে মাথা ন্যাড়া করা হয়। তবে তিনি স্ব ইচ্ছাই মাথা ন্যাড়া করেছেন।

জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি শুক্রবার ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে ম্যাচে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।

শনিবার সকালে হাইতির সাথে ৩-০ গোলে ম্যাচে ব্রাজিল জয় পাওয়ার পর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় জড়ো হয়। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবাগান এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়।

এসময় ঘটনাটি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।

উপস্থিত ব্রাজিল সমর্থকরা বলেন, গতকাল ফেসবুক লাইভে আর্জেন্টিনার সমর্থক রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সেই কথা অনুযায়ী ঝাউবাগান এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। সে কথা দিয়ে কথা রেখেছে।

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি উপস্থিত ভক্তদের বলেন, ‘আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করবো। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

আপডেট সময় ০৩:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬