ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকলে যেভাবে লিগ্যাল এইড পাবেন, জানালেন মন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা আমার ক্ষমতার কোনো সীমারেখা নেই’, ইরান যুদ্ধের পর ট্রাম্পের দম্ভোক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

আকাশ জাতীয় ডেস্ক: 

সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে না ফেরার দেশে পাড়ি জমালেন মৃত্তিকার কবিখ্যাত একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।

শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কবিপুত্র শাবিব আল মুজাহিদী। তিনি জানান, গত বুধবার তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেই সঙ্গে ছিল ব্লাড ইনফেকশন, কিডনি ফেইলিওরের সমস্যাও।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টার দিকে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর তাকে শক থেরাপি দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।

আগামীকাল শনিবার বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবি আল মুজাহিদীকে দাফন করা হবে। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এর আগে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ।

১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন আল মুজাহিদী। তিনি ছিলেন ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। ১৯৫২ সালে মাত্র ৯ বছর বয়সেই তার কবিতা লেখা শুরু। দীর্ঘ সাহিত্যজীবনে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। কবিতা ছাড়াও উপন্যাস, নাটক এবং প্রবন্ধও রচনা করেছেন তিনি।

কবি আল মুজাহিদী দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৩ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

আপডেট সময় ০৪:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬