ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার

ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আদাবর ও যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

পাশাপাশি এ সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল দ্রুত নিস্পত্তির নির্দেশ দেন। আদালতে সুমনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

৮ ও ৯ জুন হাইকোর্ট এই দুই মামলায় জামিন দিয়েছিলেন। ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় ঢাকার মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি

ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত

আপডেট সময় ০৮:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬