ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ব্যক্তিগত ভ্রমণ, শিক্ষার্থীদের ক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবহণ স্বল্পতায় কখনো দাঁড়িয়ে, কখনো গাদাগাদি করে বা ঝুলে ক্যাম্পাসে যাওয়া আসা করলেও, ভিসির ছেলে দেশের ৬৪ জেলা ভ্রমণে ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহণ।

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভিসি এ এম এম শামসুর রহমানের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে সাদাব রহমান আরিয়ানের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতাও মিলেছে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিধানে বলা আছে, ট্রেজারার পরিবহণ সুবিধা পাবেন শুধুমাত্র ক্যাম্পাসে যাওয়া ও আসার ক্ষেত্রে। অনুসন্ধানে দেখা গেছে, ভিসির ছেলে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সম্বলিত পতাকাবাহী গাড়ি নিয়ে ভ্রমণ করেছে ৬৪ জেলা।

সাদাবের দেশের বিভিন্ন এলাকায় চষে বেড়ানোর অসংখ্য প্রমাণ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। যেগুলোতে স্পষ্টই দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের গাড়ি অনৈতিকভাবে ব্যবহার করে বিভিন্ন জেলায় ঘুরেছে সে।

এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এই ভ্রমণে চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ড্রাইভার। এবং জ্বালানি খরচও বহন করতে হয়েছে বিশ্ববিদ্যালয়কে। এভাবে বিশ্ববিদ্যালয়ের বাহনে ঘুরে বেড়ানো সম্পূর্ণ বেআইনি বলে জানালেন সাবেক পরিবহণ প্রশাসক ও সহকারী অধ্যাপক রেজুয়ান আহম্মদ শুভ্র।

এসব বিষয়ে প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি ভিসি এএমএম শামসুর রহমান। পরে ‍তার মোবাইলে যোগাযোগ করা হলে এক নারী আত্মীয় পরিচয় দিয়ে জানান, তিনি বাসায় নেই ।

এসব বিষয়ে ট্রেজারারের ছেলে আরিয়াবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ব্যক্তিগত ভ্রমণ, শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট সময় ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭