ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে প্রথমবারের মতো সরকার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। এছাড়া, চট্টগ্রামের আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ গড়ার মূল লক্ষ্য উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না। এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’-এর অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সিইআইজেডের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, বহুমুখী পণ্যের ক্রয়-বিক্রয় এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

নাসিমুল গনি বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ হওয়াতে বড় বিপদ হয়েছে। চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এলএনজি, তেল আনা বিঘ্নিত হচ্ছে। এজন্য স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের ঘটনা শিখিয়েছে যে, তেল কেনার প্রচলিত সিস্টেম পর্যালোচনা করা দরকার।

রাশিয়া থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় ০২:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬