ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬তম বিসিএস, ক্যাডার পাচ্ছেন ২৩২৩ জন

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৬তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। মঙ্গলবার বিকালে প্রকাশিত এ ফলাফলে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, পাঁচ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৬৩১ জন। ক্যাডারের বাইরে উত্তীর্ণ তিন হাজার ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে নন-ক্যাডার হিসেবে পরবর্তী সময়ে সুপারিশ করা হবে। মৌখিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩৯ জন। আর অকৃতকার্য হয়েছেন ২১১ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, দুই হাজার ৩২৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, পুলিশে ১১৭ জন, ট্যাক্সে ৪২ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, স্বাস্থ্যে ১৮৭ জন, কৃষিতে ৩২২ জন, বিভিন্ন শিক্ষা ক্যাডারে ৯৯৬ জনসহ অন্যান্য ক্যাডারে বাকিদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬তম বিসিএস, ক্যাডার পাচ্ছেন ২৩২৩ জন

আপডেট সময় ১১:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭