ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‍বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে সমস্যা সমাধানের অংশীদার হিসেবে দেখতে চায়। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতা এককভাবে কেন্দ্রীভূত হয়। পরবর্তীতে ১৬ জুন সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত হেনে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়, যা বাংলাদেশের গণতন্ত্র ও সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত।

তিনি বলেন, ৫১ বছর পর সেই ইতিহাস মূল্যায়ন করলে দেখা যায়, গণমাধ্যমের সংকটের ধরন বদলে গেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তথ্যপ্রবাহের নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সত্য ও মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে এবং মুহূর্তের মধ্যেই বিকৃত তথ্য প্রচারের সুযোগ সৃষ্টি হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, অতীতের সংকট নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হলেও বর্তমানের নতুন চ্যালেঞ্জগুলোও অনুধাবন করতে হবে। সাংবাদিক সমাজ তাদের সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে যেমন সমস্যাগুলো চিহ্নিত করতে পারে, তেমনি সমাধানের পথও খুঁজে বের করতে সক্ষম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার কথা বলে আসছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬