ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলা চলচ্চিত্রের বিশ্ব পরিবেশনায় পথিকৃত পরিবেশক ‘বায়োস্কপ ফিল্মস’এর এটি ৫৫ তম পরিবেশনা। এ প্রসঙ্গে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা গত কয়েকবছর ধরে একটু একটু করে প্রবাসে এই দর্শকদের তৈরি করতে পেরেছি। আমাদের ৫৫ তম চলচ্চিত্র হিসেবে রইদ মুভিটা অস্কার কোয়ালিফাইং রাউন্ডে আমরা দেবার জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ করার চেষ্টা করছি। আর নির্মাতা মেজবাউর রহমান সুমন সম্পর্কে কী আর বলবো। সে তো মাস্টার মেকার। অসাধারণ কাব্যিক তার নির্মান। তার মুভি দেখার অপেক্ষায় অনেকেই এরই ভেতরে বিভিন্ন শহর থেকে খোঁজ নিচ্ছেন।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় রইদের মুক্তি প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমি তো কাউকে ছবি দেখতে আসতে বলতে পারিনা। তবে যারা দেখেন, নিজেদের অনুভুতি জানান তাদের প্রতি কৃতজ্ঞতা। রইদ খুবই সাধারণ একটি সিনেমা। এটি প্রেমের ছবি। বাকিটা আপনারা দেখেই এর মূল্যায়ন করবেন।’

রইদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ইউএস-কানাডা রিলিজ প্রসঙ্গে তুষি বলেন, ‘এই ছবিটা করার জন্য দীর্ঘসময় ধরে আমি কিছু করিনি। সেটা স্ক্রীনেই মানুষ দেখতে পেয়েছে। আশা করি আমেরিকা-কানাডার দর্শকেরাও মুগ্ধ হবেন।’

জুন মাসের শেষ সপ্তাহ থেকে এই ছবিটি মুক্তি দেয়া হচ্ছে আমেরিকা ও কানাডায়। বায়োস্কোপ ফিল্মস এর পরিবেশনায় ছবিটি প্রযোজনা করেছেন বঙ্গ বিডি ও ফেসকার্ড। ছবিটির ডিজিটাল কনসালটেন্ট হিসেবে রয়েছে কোলাহল কমিউনিকেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-হুতি সংঘাত: ইয়েমেনের সংকট ও সাম্প্রতিক উত্তেজনার নেপথ্য

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

আপডেট সময় ০৩:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬