ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামজার পর বাংলাদেশের জার্সিতে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডে খেলা দুই প্রবাসী ফুটবলার। তারা হলে ফুলহাম অনূর্ধ্ব–২১ দলের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ এবং তার ছোট ভাই ওয়কিং এফসির মিডফিল্ডার তার রায়ান আলী ওয়াহিদ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এই দুই ভাইকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। বর্তমান কমিটির অন্যতম লক্ষ্য হলো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করা।

জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে উদ্যোগটি শুরু হয়। এরপর কানাডায় ফিফা ও এএফসি কংগ্রেস চলাকালীন সময়ে ফারহানের এজেন্টের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন ফাহাদ করিম। পরবর্তীতে পরিবারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দুই ভাইয়ের বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে সম্মতি পাওয়া যায়।

১৮ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদ বর্তমানে ফুলহামের অনূর্ধ্ব–২১ দলে খেলছেন এবং আগে চেলসি একাডেমিতে ছিলেন। গত মৌসুমে তার পারফরম্যান্সও বেশ নজর কাড়ে। অন্যদিকে ছোট ভাই রায়ান ওয়াহিদ খেলছেন ওয়কিং এফসিতে এবং তাকে ভবিষ্যতে বাংলাদেশের বয়সভিত্তিক দলের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে।

বাফুফের পরিকল্পনা অনুযায়ী, সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর উইন্ডো বা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে ফারহানকে দেখা যেতে পারে। পাশাপাশি দুই ভাইয়ের পাসপোর্ট সংক্রান্ত কাজ দ্রুত এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছে ফেডারেশন।

প্রবাসী ফুটবলারদের দলে অন্তর্ভুক্ত করার এই উদ্যোগকে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হামজার পর বাংলাদেশের জার্সিতে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার

আপডেট সময় ০৩:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬