ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরলেন জিকো

আকাশ স্পোর্টস ডেস্ক : 

২০২৪ সালে সবশেষ দেশের জার্সি গায়ে খেলেছিলেন তারকা গোলকিপার আনিসুর রহমান জিকো। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ দলে ডাক পেলেন তিনি। ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে আসন্ন ম্যাচ উপলক্ষে দলে ফিরেছেন তারকা এই গোলকিপার।

সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পিডব্লিউডি (গণপূর্ত) স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন।

সোমবার থেকেই কিংস অ্যারেনায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। আগামী ৫ জুন ম্যাচটি সান মারিনোর মাঠে অনুষ্ঠিত হবে।

দলের তিন প্রবাসী ফুটবলার-হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ ঢাকা ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ইতোমধ্যেই ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন।

ঢাকায় ছয় দিন অনুশীলনের পর ৩১ মে সান মারিনোর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। নতুন কোচ থমাস ডুলির অধীনে এটিই হতে যাচ্ছে জাতীয় দলের প্রথম ম্যাচ।

গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন আরমান ফায়সাল আকাশ ও সুমন রেজা।

অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার তপু বর্মন দলে ফিরেছেন। তবে পারিবারিক কারণে উইঙ্গার রাকিব হোসেনকে এবারের দলে রাখা হয়নি।

গোলরক্ষক পজিশনেও পরিবর্তন এনেছে কোচিং স্টাফ। মিতুল মারমা ও সুজন হোসেনের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি জায়গা পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণের বদলে।

বাংলাদেশ দল:

মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইশা ফয়সাল, মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী, ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরলেন জিকো

আপডেট সময় ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬