ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘটা করে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মাত্র একদিন পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, তার সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল বলেন, ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির পরীক্ষা হিসেবে দেখা হবে।

তিনি বলেন, ‘আমরা সান মারিনো ম্যাচকে পরীক্ষামূলক হিসেবে দেখতে চাই এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। আমার মতে, বাংলাদেশ ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে আগে পরীক্ষামূলকভাবে কোচকে মূল্যায়ন করা উচিত। আমি বাফুফে সভাপতিকে ইতিমধ্যে বলেছি, ভবিষ্যতে আরও ভালো কেউ পাওয়া গেলে যেন দ্রুত আনা যায়, সেজন্য খোঁজ চালিয়ে যেতে হবে।’

রাজনীতিতে আসার আগে মাঠ কাঁপানো এই ফুটবলার জানান, কোচ খোঁজার সময় বাফুফে সভাপতির সঙ্গে তার কথা হয়েছিল। তবে ডুলির নিয়োগ নিয়ে বাফুফে তার সঙ্গে কোনো আলোচনা করেনি।

তিনি বলেন, ‘(ক্রিস) কোলম্যানের বিষয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি রাজি হয়েছিলাম। কিন্তু থমাস ডুলির নিয়োগের ব্যাপারে বাফুফে আমার কাছে কোনো সাহায্য চায়নি।’ তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাফুফে ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো দূরত্ব নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬