ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বেলেজাকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে উত্তর কোরিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক :

জাপানের টোকিও ভার্ডি বেলেজাকে ১-০ গোলে হারিয়ে নায়েগোহিয়াং উইমেনস এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার (২২ মে) দক্ষিণ কোরিয়ার সুওনে অনুষ্ঠিত ফাইনালে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড কিম কিয়ং-ইয়ং।

এর আগে রবিবার সুওনে পৌঁছে সেমিফাইনালে স্বাগতিক দলকে ২-১ গোলে হারানো নায়েগোহিয়াং আট বছরের মধ্যে দক্ষিণ কোরিয়া সফরকারী প্রথম উত্তর কোরীয় দল। সুওন স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে টোকিও ভার্ডি পুরো ম্যাচজুড়েই প্রতিপক্ষের গতি ও তীব্রতার সঙ্গে তাল মেলাতে হিমশিম খেয়েছে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে নায়েগোহিয়াং গোল করে। বাম প্রান্ত দিয়ে আক্রমণভাগের খেলোয়াড় জং কুম দ্রুতগতিতে এগিয়ে গিয়ে টোকিও ভার্ডির ডিফেন্ডার ইউনা আওকিকে শারীরিক শক্তিতে পরাস্ত করেন এবং কিমের উদ্দেশ্যে একটি ক্রস বাড়ান। যিনি ৪৪তম মিনিটে নিপুণ ভঙ্গিতে বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধে টোকিও ভার্ডি সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু জাপানি দলটি নায়েগোহিয়াংয়ের সুশৃঙ্খল রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। ২০২৪-২৫ সালে প্রথম আসর বসা এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ১০ লাখ মার্কিন ডলার প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বেলেজাকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে উত্তর কোরিয়া

আপডেট সময় ০২:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬