ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম
মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৫:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬