ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ দলে ডাক পেয়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় ফুটবল দলে জায়গা পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। দলে তার নাম ঘোষণা হওয়ার পর দীর্ঘ সময় কান্নায় ভেঙে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা।

গত সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের নাম ঘোষণা হওয়ার মুহূর্তেই চারপাশ উল্লাসে ভরে ওঠে। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলে ফিরলেন এই তারকা।

নেইমার তার অনুভূতির ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন,‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের দিনগুলির একটির দৃশ্য ইতোমধ্যেই ইউটিউব চ্যানেলে রয়েছে, ধন্যবাদ, ব্রাজিল।’

পরে সান্তোস টিভিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে দীর্ঘ চোট কাটিয়ে ফেরা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

তিনি বলেন,‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না। আমার নাম ঘোষণার পর মনে হলো, যতকিছু (প্রতিকূলতা) পেরিয়ে এসেছি এবং এতসব প্রচেষ্টা সার্থক হয়েছে।’

সৌদি ক্লাব আল হিলালে চোটের কঠিন সময় কাটিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। জাতীয় দলে ফেরার পথে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আপনাদের আগেও যেমনটা বলেছি, এখানে ফিরে এসে স্বচ্ছন্দ বোধ করি। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার ডাক পাওয়াটা শুধু আমার জন্য নয়, এটা ছিল সেই সব মানুষের জন্য যারা এই প্রক্রিয়ার অংশ ছিলেন, যারা মাঠে ও মাঠের বাইরে আমার সঙ্গে ছিলেন, আমাদের নিরাপত্তা, শরীর ও খাবারের খেয়াল রেখেছেন।’

বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত হলেও শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কোচ আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, অতীত কৃতিত্ব নয়, বর্তমান পারফরম্যান্সই হবে মূল মানদণ্ড।

তবুও আশাবাদী নেইমার। তিনি দলের ঐক্য ও লক্ষ্য নিয়ে বলেন,‘সমর্থনের জন্য, সবসময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। ক্যারিয়ার জুড়ে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ জানাতেই আমি এখানে এসেছি। ষষ্ঠ শিরোপার দিকে এগিয়ে চলা এই ব্রাজিল দলে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ দলে ডাক পেয়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার

আপডেট সময় ০৭:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬