ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

হামের প্রাদুর্ভাব কমেছে, দ্রুত সময়ে স্বাভাবিক হয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে হামের প্রাদুর্ভাব কমেছে এবং দ্রুত সময়ের মধ্যে হাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তার দাবি, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত টিকার ব্যবস্থা করেছে।

সরদার সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের সরকারের আমলে দেশে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট হয়েছে। যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি।

বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘুরে দেখেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো।

এই ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বুধবার (২০ মে) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর সেটি নিয়ন্ত্রণে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

হামের প্রাদুর্ভাব কমেছে, দ্রুত সময়ে স্বাভাবিক হয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬