ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই: রাশেদ খান

আকাশ জাতীয় ডেস্ক: 

বিরোধী দল হওয়ার মত যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই। বরং যেকোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামায়াত পারফেক্ট।

গণঅধিকার পরিষদ ত্যাগ করে আসা বিএনপি নেতা রাশেদ খান বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পরবে— এই পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামায়াত খেই হারিয়ে ফেলবে। কারণ তাদের হীনমন্যতা আছে। সেটি হলো ৭১। ৭১ কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না।’

রাশেদ খান বলেন, ‘কখনো রাষ্ট্রযন্ত্রও তাদের সমর্থন দেবে না। কারণ দেশের স্বাধীনতা যারা চায়নি, রাষ্ট্রযন্ত্র তাদেরকে সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি মনে করে। আর এ কারণেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা প্রকৃত বিরোধী দল হয়ে ওঠা জামায়াতের জন্য বড্ড চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জামায়াত কখনোই নিতে পারবে না।’

গণঅধিকার পরিষদ ছেড়ে আসা এই বিএনপি নেতা বলেন, ‘কারণ জামায়াত জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে যাদের ৭১ এ ভূমিকা আছে, সেই জনগোষ্ঠী যেকোনো মূল্য এক হয়ে জামায়াতে ঠেকাও ভূমিকায় অবতীর্ণ হবে। তখন জামায়াত পুরোপুরি বিনাস হয়ে যাবে। এই আশঙ্কা সম্পর্কে জামায়াতও জানে। যে কারণে ক্ষমতার ফেয়ার শেয়ারের জন্য তারা মাঝেমধ্যে ফণা তুলবে, আবার বাস্তবতা বুঝে কৌশলী হবে। এর বাইরে জামায়াতের কিছু করার নেই।’

প্রসঙ্গত, গণঅধিকার পরিষদ ছেড়ে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে ভোট করে হেরে যান। কোটা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশেদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার টু’-এর ঝড়

বিরোধী দল হওয়ার যোগ্যতা জামায়াতের নেই: রাশেদ খান

আপডেট সময় ০২:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬