ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মা ইলিশ ধরায় ৫০ জেলের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৫০ কেজি মা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ইলিশ শিকারের দায়ে আদালত ৫০ জেলের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চালানো এ অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, মৎস্য অফিসের অফিস সহকারী সেলিম ইসলামসহ কোস্টগার্ড, নৌ-পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

অভিযানের বিষয়ে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, পদ্মা নদীতে ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ইলিশগুলো জব্দ ও জেলেদের আটক করা হয়। অভিযান শেষে জব্দকৃত জাল পদ্মা নদীর পাড়ে পুড়িয়ে বিনিষ্ট করা হয়েছে। এ ছাড়া মা ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

মা ইলিশ ধরায় ৫০ জেলের কারাদণ্ড

আপডেট সময় ০৩:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭