ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত দুই

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলায় মুরগীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছেন আরও পাঁচ জন। মঙ্গলবার সকালে উপজেলার ঠাকুরের দিঘি এলাকায় গাইবান্ধা-ধর্মপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ উর রহমান।

নিহতরা হলেন- জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। অপরজন সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে রুস্তম আলী (৩০)।

আহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রি কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সামিউল ইসলাম (৫২) ও তার স্ত্রী ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেরুন্নেসা (৪৫), স্কুল শিক্ষক নাজমুন নাহার লাকি (৪০), শোভাগঞ্জ এলাকার শাপলা আক্তার (৪০) এবং তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে ঠাকুরের দিঘি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মুরগীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক ফরিদ মিয়াও মারা যান। এছাড়া গুরুতর অবস্থায় আহত চার শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ উর রহমান বলেন, আহতদের মধ্যে একজনের মৃত্যু আগেই হয়েছে। অন্যজন হাসপাতালে আসার কিছুক্ষণ পড়েই মারা যান। চার জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত দুই

আপডেট সময় ০৩:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬