ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে ‘থালা-বাটি’ নিয়ে আন্দোলনে রাস্তায় হকাররা

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন হয়রানি এবং ফুটপাতে বিকাল ৫টার পর ব্যবসার সুযোগ চেয়ে রাস্তায় নেমেছেন হকাররা। ‘তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে তারা নিজেদের জীবিকা রক্ষার দাবি জানান।

রবিবার দুপুর ১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে নগরীর বন্দরবাজার এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হকাররা এসে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জড়ো হন। পরে সেখানে অবস্থান নিয়ে থালা-বাটি বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া হকারদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’ লেখা সম্বলিত প্ল্যাকার্ডও ছিল।

বিকাল ৪টার দিকে অবস্থান ধর্মঘট স্থগিত করে নগর ভবনের সামন ছাড়েন। এর আগে গত ১৪ মে একই দাবিতে নগরে হকাররা বিক্ষোভ মিছিল করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

সিলেটে ‘থালা-বাটি’ নিয়ে আন্দোলনে রাস্তায় হকাররা

আপডেট সময় ০৪:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬