ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইতিহাসের চাকা ঘুরিয়ে ফুটবল বিশ্বের নজর এখন পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। ৪১ বছর বয়সে পা দিয়েও চিরসবুজ এই স্ট্রাইকার এবার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন। এটা যা ফুটবল ইতিহাসে এক বিরল কীর্তি।

২০২২ সালের শেষদিকে ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন রোনালদোর ক্যারিয়ারের সূর্য বুঝি অস্তমিত। কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করে মরুর বুক থেকেই ফের বিশ্বমঞ্চ কাঁপাতে ফিরছেন এই কিংবদন্তি।

পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজের মতে, রোনালদোর সাফল্যের ক্ষুধা এখনো আগের মতোই তীব্র। মার্তিনেজ বলেন, সবকিছু জেতার পরও একজন খেলোয়াড়ের মধ্যে ফুটবলের প্রতি এমন নিবেদন অবিশ্বাস্য। তিনি কেবল অভিজ্ঞতার কারণে দলে নেই বরং বর্তমানেও দলের প্রয়োজনে পারফর্ম করেই নিজের জায়গা ধরে রেখেছেন।

পরিসংখ্যানেও এর প্রতিফলন স্পষ্ট। আল-নাসরের হয়ে মাঠ মাতানোর পাশাপাশি জাতীয় দলের হয়ে শেষ ৩০ ম্যাচে ২৫টি গোল করেছেন সিআর সেভেন। এমনকি ২০২৫ সালে পর্তুগালকে নেশনস লিগ জেতাতেও বড় ভূমিকা রেখেছেন তিনি।

সৌদি প্রো লিগের চ্যালেঞ্জ সম্পর্কে রোনালদো সব সময়ই আত্মবিশ্বাসী। সমালোচকদের উদ্দেশ্যে তিনি সাফ জানিয়েছেন, তীব্র গরম আর বৈরী আবহাওয়ায় পারফর্ম করা মোটেও সহজ নয়। সম্প্রতি তিনি আল-নাসরের হয়ে সৌদি লিগে নিজের শততম গোল পূর্ণ করেছেন। ক্লাবের হয়ে একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি তিনি এখন জাতীয় দলের জার্সিতে ২২৬ ম্যাচে ১৪৩ গোলের অবিশ্বাস্য মালিক।

লিওনেল মেসির সাথে পাল্লা দিয়ে একই বছর ষষ্ঠ বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করতে যাওয়া রোনালদো স্পষ্ট করে দিয়েছেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ মিশন। ক্যারিয়ারের সব অর্জন থাকলেও কেবল বিশ্বকাপ শিরোপাটিই তাঁর অধরা, আর সেই আক্ষেপ ঘোচাতেই ৪১ বছর বয়সেও এক লড়াকু সৈনিকের মতো মাঠে নামতে প্রস্তুত পর্তুগিজ অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো

আপডেট সময় ০১:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬