ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা; বার্সা কোচ বললেন, ‘এটা আমার পছন্দ নয়’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ১২ মে (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের ফিলিস্তিনি পতাকা ওড়ানো নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন। এর আগেরদিন রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা।

শিরোপা জয়ের পর খোলা বাসে করে উদযাপন করে কাতালান ক্লাবটি। তখনই খেলোয়াড়দের বহনকারী বাসে দাঁড়ানো অবস্থায় ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে বার্সা কোচ ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমি এটা পছন্দ করি না। আমি তার (ইয়ামাল) সঙ্গে কথা বলেছি। যদি সে এটা করতে চায়, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। তার বয়স এখন ১৮।’

ফ্লিক আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে মানুষ আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে। আমরা ফুটবল খেলি, আর মানুষ আমাদের কাছ থেকে কী আশা করে তা আপনি দেখতে পারেন।’

তিনি আরও যোগ করেন, ‘রাস্তায় মানুষের চোখে আপনি আনন্দের অশ্রু দেখেছেন। তারা সত্যিই খুব খুশি ছিল। এ কারণেই আমরা এখানে আছি। মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমরা ফুটবল খেলি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা; বার্সা কোচ বললেন, ‘এটা আমার পছন্দ নয়’

আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬