ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবেগের বশে নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না: আনচেলত্তি

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে আবার শিরোপা লড়াইয়ে ফিরিয়ে আনা, ব্রাজিলের হেক্সা মিশন পূরণ করা—কোচ আর্লো আনচেলত্তির সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছন্দ হারানো ব্রাজিলের জাতীয় দলকে নতুন করে গুছিয়ে তোলা, ইনজুরির কারণে ছন্দহীন খেলোয়াড়দের সামলানো এবং প্রতিটি পজিশনে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করাই এখন তার মূল কাজ।

এর পাশাপাশি নেইমার জুনিয়রকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা ও আলোচনা-সমালোচনা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বকাপের দলে নেইমার খেলবেন কি না, কোচ তাকে দলে রাখবেন কি না; এটাই এখন সমর্থকদের মূল চিন্তার বিষয়।

আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। এর আগে তিনি ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন, যেখানে নেইমারের নামও রয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। তবে চূড়ান্ত দলে জায়গা পেতে হলে সান্তোসের এই ফরোয়ার্ডকে পুরোপুরি ফিট ও ভালো ফর্মে থাকতে হবে—এমনটাই পরিষ্কার করে দিয়েছেন তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, দল নির্বাচন কোনোভাবেই সহজ সিদ্ধান্ত নয়। প্রতিভা, অভিজ্ঞতা, বর্তমান ফর্ম এবং শারীরিক অবস্থা—সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে হয়।

কোচের ভাষ্য, নেইমার ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও তার শারীরিক অবস্থা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোনো আবেগ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবেগের বশে নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না: আনচেলত্তি

আপডেট সময় ০১:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬