ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বামী-স্ত্রী পরিচয়ে ১৩ দিন আগে নেন বাসা ভাড়া, তরুণীর মরদেহ রেখে উধাও যুবক

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ শহরের পাগলাকানাই জামে মসজিদ এলাকার সায়াদাতিয়া সড়কের পাশের একটি টিনশেড বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম খুশি খাতুন (১৮)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৩ দিন আগে এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে মাসিক এক হাজার টাকা ভাড়ায় ওই বাসাটি নেন। মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখা যায়, তরুণীর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ ফ্লোরে পড়ে রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী পরিচয়দানকারী যুবক পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, ওই যুবকই তরুণীকে হত্যা করে পালিয়ে গেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে তরুণীকে হত্যা করা হতে পারে। নিহত তরুণী একটি হোটেলে কাজ করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রী পরিচয়ে ১৩ দিন আগে নেন বাসা ভাড়া, তরুণীর মরদেহ রেখে উধাও যুবক

আপডেট সময় ১১:০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬