ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেফারিকে হুমকি, ছয় ম্যাচ নিষিদ্ধ পিকে

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সাবেক বার্সা তারকাকে স্পেন ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে এবার বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন। বর্তমানে তিনি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যান্ডোরার মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রেফারির সঙ্গে অসদাচরণ ও আক্রমণাত্মক আচরণের অভিযোগে তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুধু তাই নয়, ক্লাবের আনুষ্ঠানিক সব ধরনের কার্যক্রম থেকেও আগামী দুই মাস দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সাবেক এই তারকাকে।

স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, গত ১ মে দ্বিতীয় বিভাগের এক ম্যাচে আলবাসেতের কাছে ১-০ গোলে হারের পর রেফারি আলোনসো ডি এনা ওল্ফের প্রতি ক্ষোভ প্রকাশ করেন পিকে। ম্যাচ শেষে তিনি উচ্চস্বরে চিৎকার করেন এবং হুমকিমূলক আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ঘটনার দিন পিকে ম্যাচ অফিসিয়ালকে বলেছিলেন– ‘অন্য কোনো দেশে তারা তোমাকে ছিঁড়ে ফেলত। কিন্তু অ্যান্ডোরা একটি সভ্য দেশ।’

এ ঘটনায় শুধু পিকেই নন, শাস্তির আওতায় এসেছেন অ্যান্ডোরা ক্লাবের আরও দুই কর্মকর্তা। ক্লাব সভাপতি ফেররান ভিলাসেকাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর স্পোর্টিং ডিরেক্টর জম নগেসকে পিকের মতোই ছয় ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি দুই মাস ক্লাবের কার্যক্রম থেকে বিরত থাকার শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে অ্যান্ডোরা ক্লাবকেও জরিমানা করা হয়েছে। ক্লাবটিকে ১৫০০ ইউরো অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দুই ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ খালি রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৮ সালে পিকে ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিলে অ্যান্ডোরা ক্লাবটি কিনে নেয়। স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী পিরিনীয় অঞ্চলের ছোট দেশ অ্যান্ডোরাভিত্তিক ক্লাবটি তখন পঞ্চম বিভাগে খেলত। ১৯৪২ সালে প্রতিষ্ঠিত দলটি বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। চলতি মৌসুমে লিগ তালিকায় তাদের অবস্থান দশম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেফারিকে হুমকি, ছয় ম্যাচ নিষিদ্ধ পিকে

আপডেট সময় ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬