ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাঙ্গাবালীতে সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চুরির অভিযোগে সহোদর দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত রবিবার দুপুরে উপজেলার কলাগাছিয়া চর এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে এ মারধরের ঘটনা ঘটে। প্রথমে তাদের ধরে এনে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বড় ভাইয়ের মাথার একাংশের চুল কাটা হয়। এ ঘটনায় শিশুদের মা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত আল-আমিন রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওয়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোফায়েল হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে চুরির অভিযোগে তার কর্মচারী আল আমিন এই অমানবিক কাণ্ড ঘটিয়েছেন। চুরির অপবাদ দিয়ে তিনি আপন দুই ভাইকে আটকে রেখে নির্যাতন চালান। ঘটনার সময় সাত বছর বয়সী বড় ভাই শামিমের মাথার চুল কেটে দিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। এ সময় বড় ভাইয়ের কষ্ট দেখে পাঁচ বছর বয়সি ছোট ভাই কান্নায় ভেঙে পড়ে। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

শিশুদের মা লাইলি বেগম বলেন, ‘আমি গিয়ে দেখি ওদের দুই ছেলে গাছে বাঁধা। আমাকে দেখে ওরা কান্নাকাটি করে। আমি বিষয়টি জানতে চাইলে আল-আমিন বলে, চুরি করছে, তাই শাস্তি দিয়েছি।’

দুই শিশুর বাবা স্বপন দালাল বলেন, চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে মারধর করা হয়েছে। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করতে গেলে উল্টো হুমকি-ধমকিও দেয় আল আমিন।

এ বিষয়ে জানতে আল-আমিনের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। দোকান মালিক তোফায়েল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আল-আমিন কোনো মারধর করেনি এবং মাথায় কামানোর বিষয়টিও সঠিক নয়। এর আগেও এই ছেলেরা এখানে দোকানপাট চুরি করেছে। যা আমরা স্থানীয়ভাবে সমাধান করেছি।’

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে ফের আটক অভিজিৎ দীপকে

রাঙ্গাবালীতে সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

আপডেট সময় ০৩:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬