ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সান্তোসের অনুশীলনে রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ব্রাজিলিয়ান লিগের ক্লাব সান্তোসের অনুশীলন মাঠে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ক্লাবটির তরুণ রবিনহো জুনিয়রের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নেইমার জুনিয়র। তবে উত্তেজনার রেশ মাঠেই শেষ হয়েছে। পরবর্তী সময়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের গত ম্যাচে মূল একাদশে ছিলেন না নেইমার ও রবিনহো জুনিয়র। স্থানীয় সময় সোমবার দলের অনিয়মিত সদস্যদের নিয়ে এক বিশেষ অনুশীলন সেশনে অংশ নেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনুশীলনের একপর্যায়ে তরুণ রবিনহো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। এতেই কিছুটা বিরক্ত হন নেইমার।

রবিনহো জুনিয়রকে নেইমার বলেন, একটু সাবধানে খেলো। কিন্তু বিষয়টি সেখানেই থেমে থাকেনি। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। জানা গেছে, কথা চলার মাঝখানে এই তরুণ ফুটবলারকে ল্যাং মেরে ফেলেও দেন নেইমার।

এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সান্তোস ক্লাব কর্তৃপক্ষ। নেইমারের ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এই বিষয়ে তাদের কাছে বিশেষ কোনো তথ্য নেই।

মাঠের উত্তেজনা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। অনুশীলনের শেষ দিকে নেইমার নিজেই উদ্যোগী হয়ে রবিনহো জুনিয়রের কাছে এগিয়ে যান এবং নিজের মেজাজ হারানোর জন্য দুঃখ প্রকাশ করেন। দুজনের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় ব্রাজিলিয়ান ক্লাবটিতে স্বস্তি ফিরেছে।

সান্তোসের প্রধান কোচ কুকা বলেন, দলের অভ্যন্তরীণ পরিবেশ এখন স্বাভাবিক। কোপা সুদামেরিকানা প্রতিযোগিতার পরবর্তী ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সান্তোসের অনুশীলনে রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি

আপডেট সময় ০৪:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬