ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে দুইটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) থামার নির্দেশ উপেক্ষা করায় জাহাজটিতে এই হামলা চালানো হয়।

এই হামলার খবর এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৪ মে) থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসা।

এই অভিযান সফল করতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ব্যাপক সামরিক প্রস্তুতির কথা জানিয়েছে। তারা এই কার্যক্রমে প্রায় ১৫ হাজার সামরিক সদস্য মোতায়েন করার পাশাপাশি ১০০টিরও বেশি যুদ্ধবিমান, ড্রোন এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে।

তবে মার্কিন যুদ্ধজাহাজে হামলার এই ঘটনার পর ওই অঞ্চলে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৪:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬